রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৪

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশাল-ঢাকা মহাসড়কে গাছ হেলেপরে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

বরিশাল-ঢাকা মহাসড়কে গাছ হেলেপরে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল নগরীর কাশিপুর হাইস্কুল সংলগ্ন সেনা পল্লির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপরে বিশাল আকৃতির একটি রেন্ট্রিগাছ হেলে পরেছে।

 

এতে করে দক্ষিনাঞ্চলের সাথে প্রায় দুই ঘন্টা যাবত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে আকস্মিক গাছটি উপড়ে পড়লে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এবং সড়কের উভয়প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে সরিয়ে নিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়- রোববার বিকেলে বৃষ্টির সাথে কিছুটা ঝড়োহাওয়া শুরু হলে আকস্মিক বিশালাকায় রেইন্ট্রি গাছটি উপড়ে পড়ে। এতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলেও বরিশাল-ঢাকা মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা গাছটি সরাতে ব্যর্থ হয়ে সর্বশেষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস কর্মি ও এয়ারর্পোট থানা পুলিশ এক যোগে সড়কে হেলে পরা গাছ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

 

মহাসড়কে গাছ উদ্ধার কার্যক্রম এর বিষয়ে এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ বিন আলম বলেন, কয়েক দিন টানা বর্ষার কারনে গাছের গোরার মাটি সরে যাওয়ার কারনে গাছটি সড়কের দিকে হেলে পরেছে।গাছটি দ্রুত অপসারন করার চেস্টা চলছে।

এবিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা (এসো) রেজাউন জানান,আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক যন্ত্রপাতি দ্বারা গাছটি অপসারণ করতে কাজ করছেন।কিছু সময়ের মধ্যেই গাছটি অপসারণ করা হবে এবং সড়কের যানযট নিরসন করতে সক্ষম হবে।

 

 

অন্যদিকে সড়কের দুইপ্রান্তে কয়েক শত যানবাহন আটকে আছে। ধীরে ধীরে এদিকে নথুল্লাবাদ অপরদিকে কাশিপুর চৌমাথা পর্যন্ত যানবাহন অপেক্ষমান আছে, গন্তব্যে যাওয়ার উদ্দেশে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net