, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
হাসানাত আব্দুল্লাহ’র রোগমুক্তি কামনায় বরিশাল জেলা ও মহানগর আ’লীগের দোয়া-মোনাজাত

হাসানাত আব্দুল্লাহ’র রোগমুক্তি কামনায় বরিশাল জেলা ও মহানগর আ’লীগের দোয়া-মোনাজাত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র আশু রোগমুক্তি কামনায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর সোহেল চত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মাদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিস, অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম,

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মাহতাব হোসেন সুরুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন চুন্নু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অ্যাড মো: মিলন ভূঁইয়াসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net