, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক গণমানুষের নেতা সাবেক চিফ হুইপ ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর পিতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য যুববন্ধু আরিফিন মোল্লার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২সেপ্টেম্বর) বাদ আছর বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য যুববন্ধু আরিফিন মোল্লার আয়োজনে তার নিজ বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় আরিফিন মোল্লা এই বর্ষীয়ান রাজনৈতিক অভিভাবকের সুস্থ্যতা কামনায় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্যে দোয়া কামনা করে দোয়া চেয়েছেন।

 

 

সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২০টি মাদ্রাসা ও মসজিদে তার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়।দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক সরদার,আমিনুল ইসলাম টিপু সাবেক সাধারন সম্পাদক কড়াপুর ইউনিয়নের আওয়ামীলীগ, জাগুয়া ইউনিয়নের ইউপি সদস্য ও (প্যানেল চেয়ারম্যান)জাকির হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আলমগির খান,লিটন তালুকদার,সেলিম হাওলাদার,খাদিজা বেগম,বকুল বেগমসহ সদর উপজেলার বিভিন্ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net