শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬

শিরোনাম :

পিরোজপুরে ছুরিকাঘাতে চায়না টেকনিশিয়ান নিহত

dynamic-sidebar

পিরোজপুর প্রতিবেদকঃপিরোজপুরে কচা নদীর উপর নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চিন মৈত্রী সেতুর চায়না প্রকৌশলী লাওফা (৫৮) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে।

আজ বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। লাওফাকে ছুরিকাঘাতের পর স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আরএমও নিজামউদ্দিন জানান, তল পেটে ছুরিকাঘাত নিয়ে হাসপাতলে আনার ১০ মিনিটের মধ্যে মৃত্যু হয় তার। নিহতের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি যতদুর জানতে পেরেছি ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল ইসলাম বাদল জানান, খবরটি জানার সাথে সাথে ঘটনা স্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net