রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪১

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি 

আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি 

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ২২ অক্টোবর, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানায়।

তবে শিক্ষার্থীদের অনলাইন, টেলিভিশিন ও রেডিও পাঠদান কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানান, দেশে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। তাই নতুন করে আরো ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী ২৯ অক্টোবর সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। কিন্তু তা কতদিন বাড়বে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব দ্রুতই জানানো হবে।

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্তায় প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও বাতিল করা হয়েছে। এখন আবারো ছুটি বাড়ানোর কথা জানা গেলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net