মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫

শিরোনাম :
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা নগরীর কালেক্টরেট জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক এবিএম শফিকুল ইসলাম।আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা মহানবীর জীবনাদর্শ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

 

সরকারিভাবে দিবসটি পালন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোচকরা।আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া-মোনাজাত অুনষ্ঠিত হয়।এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বরিশাল কেন্দ্রিয় কারাগারে হাজতি-কয়েদীদের মাঝে উন্নম মানের খাবার বিতরন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net