সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নানা কর্মসূচিতে বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নানা কর্মসূচিতে বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

dynamic-sidebar

বরিশালে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যত’ স্লোগানে রোববার (১৫ অক্টোবর) সকালে বরিশাল নগরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে জাতীয় স্যানিটেশন মাস ও ও বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।
বিভাগীয় প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে শিশু বান্ধব নগরীর কার্যক্রমের আওতায় ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ কার্যক্রমের আওতায় বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় বরিশাল নগরের ১৫টি ওয়ার্ডের ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন করা হয়।

সকালে নগরের ১২ নম্বর ওয়ার্ডের কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম সহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন-বরিশাল বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. মঈনুল হাসান, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদসহ প্রকল্পের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net