বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৫

শিরোনাম :
নতুন বাজারের উন্নয়নে হটলাইনে সভাপতি শিব শঙ্কর দাস

নতুন বাজারের উন্নয়নে হটলাইনে সভাপতি শিব শঙ্কর দাস

dynamic-sidebar

বিশিষ্ট সমাজ সেবক শিব শঙ্করের উদ্যোগে এবং অর্থায়নে প্রান ফিরে পেলো বরিশাল নতুন বাজারের স্থানীয়দের ভাষ্যমতে শিব শঙ্কর ইতিপূর্বে নতুন বাজার এলাকাসহ পার্শবর্তী বেশ কিছু এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে আত্মমানবতার সেবা করে যাচ্ছেন। শুধু তাই নতুন বাজারের বাজার কমিটির সভাপতি শিব শঙ্কর দীর্ঘ ৮ বছর যাবৎ নতুন বাজারের উন্নয়ন মূলক কাজ করে বেশখ্যাতী অর্জন করেছেন। যারই ধারাবাহিকতায় গত ১৩ইং অক্টোবর নতুন বাজারের ব্যাপক উন্নয়ন ও ব্যাবসায়ী ক্রেতাদের সুবিধার্থে গন শৌচাগার তৈরী করেন। যার মধ্যে ২টি টয়লেট, ৩টি প্রসাবখানা, ১টি গোসলখানা রয়েছে। উলে¬খ্য, নতুন বাজারের ব্যাবসায়ী ও ক্রেতাগন শিব শঙ্করের এই ভূমিকার বিষয়ে বেশ প্রশংসা করেন বলে জানাযায়। এদিকে নতুন বাজারের মাছ বিক্রেতা মোঃ গোলাম মোর্শেদ জানায়, আমরা এতদিন অনেক কষ্টে এবং দুর্ভোগের মধ্যে ছিলাম। বিসিসি ও আমাদের প্রানপ্রিয় নেতা ও বাজার কমিটির সভাপতি শিব শঙ্করের যুগোপযোগী পদক্ষেপে পূনরায় আমরা একটি ভালো কাজ দেখতে পেলাম। বিষয়টি নিয়ে নতুন বাজার কমিটির সভাপতি শিব শঙ্কর দাস বলেন, আমি যতদিন এই বাজারের দায়িত্বে রয়েছি ততদিন ক্রেতা ও ব্যাবসায়ীদের সেবা করে যাবো। আগামীতে সভাপতি শিব শঙ্কর দাস গণ-মানুষের উন্নয়ন করে আরো বহুদূর এগিয়ে যাবে বলে মনে করেন ক্রেতা ও ব্যাবসায়ীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net