, ,

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ-ডিসি খাইরুল আলম 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ-ডিসি খাইরুল আলম 

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,প্রকৃত ধর্মানুশীলন মানুষের আত্বার শক্তিকে জাগ্রত করে।মনে প্রশান্তি আনে,মানুষকে মহৎ করে তোলে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরন।এখানে মানুষ স্বাধীন ভাবে যে যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে।

 

 

সনাতন ধর্মাবলম্বীদের ভূতচতুর্দশী পুণ্য তিথিতে অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব। এ সময়ে যেহেতু এক সাথে একাধিক মানুষের সমাগম ঘটে তাই উৎসব চলাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে দিপালী উৎসব পালন করার আহ্বান জানান তিনি। শুক্রবার(১৩ নভেম্বর) দুপুরে নগরীর কাউনিয়া মহাশ্মশান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

 

 

এ সময় তিনি আরও বলেন, হিন্দু ধর্মালম্বীদের মধ্যে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার শান্তি কামনা ও নিজের পূণ্য অর্জনের জন্য প্রার্থনার মধ্য দিয়ে প্রতিবছর দীপাবলি অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতসহ দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ এ উৎসবে যোগ দিতে আসেন। তাই তাদের নিরাপত্তা সহ সার্বক্ষনিক সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লংঘন করা যাবেনা।

 

 

মহাশ্মশানে প্রবেশ এবং বের হওয়ারপথে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবস্থা করতে হবে।কোন রকম পটকা বা আতশবাজি ফোটানো যাবেনা।আপনাদের যেকোন সমস্যার বিষয়ে পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন,বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী কুডু,সাধারন সম্পাদক তমাল মালাকার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net