রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪২

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল শহরের রুপাতালী সিটি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

 

রোববার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন এই অভিযানে গ্রেপ্তার যুবকের নাম সাজেদুল ইসলাম সাজু (২৮)।গ্রেপ্তার সাজেদুল ইসলাম সাজু খুলনার বায়জিদ থানাধীন সাংটেনারি বটতলা এলাকার ফয়েজ আহমেদের ছেলে।

 

 

ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালি থানাধীন রুপাতলী টোল প্লাজায় অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net