রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥‘‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি সেবা, ত্যাগ ও অগ্রগতি’’স্লোগানে বরিশালে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 

 

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সমাবেশে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গত পহেলা জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ৪১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

 

 

এ সময় ৫২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৫শ’ টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। গত ১০ মাসে আগুনে পুড়ে একজন নিহত এবং ১ জন দগ্ধ হয়েছে। এছাড়া গত ১০ মাসে সড়ক ও নৌপথ সহ অন্যান্য স্থানে ২৩৬টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৭৮জন এবং ৪০১ জন আহত হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি বহর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net