শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দ্বায়ে ১২ ফার্মেসীকে জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দ্বায়ে ১২ ফার্মেসীকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে ১২টি ফার্মেসী থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আলী সুজার নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর কাশিপুর, নথুল্লাবাদ ও বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর বটতলা ও নথুল্লাবাদ এলাকায় ৮টি ফার্মেসীতে অভিযান চালানো হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ৮টি ফার্মেসী থেকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া নগরীর কাশীপুর এলাকায় একই অপরাধে ৪টি ফার্মেসী থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত। দুটি ভ্রাম্যমাণ আদালত ১২টি ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net