শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা পালন করে ট্রাফিক বিভাগ -বিএমপি কমিশনার

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা পালন করে ট্রাফিক বিভাগ -বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ পরিদর্শন করেছেন বিএমপির কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় তিনি বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ শীতলাখোলা, বরিশাল মেট্টোপলিটন ট্রাফিক বিভাগ পরিদর্শন করেন।

 

 

পরিদর্শন শেষে তিনি বিএমপি ট্রাফিক বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে ব্রিফ করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ, ট্রাফিক বিভাগ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা রাখেন তাঁরা ।সমালোচনার উর্ধ্বে থেকে নগরীর সড়ক পথে শৃঙ্খলা বিরাজ করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।সরকার পুলিশের আধুনিকায়ন তথা কল্যাণে সুযোগ সুবিধা সহ সদিচ্ছার ব্যপক বহিঃপ্রকাশ করেছেন।

 

 

এতকিছুর পরও রাষ্ট্রের একজন যোগ্য কর্মচারী কখনোই নিয়ম, নৈতিকতা, লজ্জা, পুলিশের ভাবমূর্তি বিসর্জন দিতে পারে না।জোর করে কেউ যদি নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায়, তাকে শক্ত হাতে দমন করা হবে।কারো অগ্রহণযোগ্য অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনির কোন বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে সচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

 

 

এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম।এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net