সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৪

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফরচুন বরিশালের অধিনায়ক হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা

dynamic-sidebar

ক্রীড়া ডেস্ক : একটি জয় আর পরপর দুটি পরাজয় ফরচুন বরিশালের ঝুলিতে। এখন নতুন করে মাঠ গোছাতে চান ফরচুন।

ওদিকে অনুশিলনে ফিরে নতুন আশার সঞ্চার ঘটিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ধারণা করা হচ্ছে, চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে দেখা যেতে পারে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ইতোমধ্যে মাশরাফিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ফরচুন বরিশাল।

হ্যামস্ট্রিং ইনজুরি এবং কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করে অনুশীলন শুরু করেছেন মাশরাফি। কারণ, চলমান টুর্নামেন্টে খেলতে হলে বিসিবির প্রথম শর্ত ফিটনেস পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মাশরাফির ব্যাপারে তারা প্রথম আগ্রহ প্রকাশ করেছে। প্রথম দল হিসেবে আমরা প্রথম মাশরাফির ব্যাপারে আগ্রহ দেখিয়েছি এবং তাকে দলভুক্ত করতে বোর্ডের কাছে আবেদন করেছি।

মিজানুর রহমান বলেন, মাশরাফিকে দলে নিতে খুলনাও আবেদন করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তারা আবেদন করেছে (বৃহস্পতিবার)। আমরা দুইদিন আগেই আবেদন করেছি। কোন খেলোয়াড়কে একাধিক দল নিতে চাইলে তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত হবে। সুতরাং, কোনটা ভালো হবে সেটা বোর্ড জানে এবং তারা সেটাই করবে।

এদিকে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সে (মাশরাফি) অনুশীলন শুরু করেছে। তবে টুর্নামেন্টে অংশ নিতে প্রথমে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

ধারণা করা হচ্ছে, প্রথম আবেদনকারী হিসেবে অগ্রাধিকার পাবে ফরচুন বরিশাল। আর ম্যাশকে দলে ভিড়াতে কোন কার্পণ্য করবে না ফরচুন। ফলে পরের খেলায় মাশরাফির হাতে যেতে পারে ফরচুন বরিশালের নেতৃত্ব, সেটি বোঝাই যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net