বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ যথাযথ মর্যাদায় বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার খান মো. আবু নাসের, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা এবং জেলার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।

 

সভায় বক্তারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম সৃস্টির উপর গুরুত্বারোপ করেন। মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net