বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৭

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বানারীপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর হলেন তরুন সমাজ সেবক সুমন খান

বানারীপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর হলেন তরুন সমাজ সেবক সুমন খান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ ধাপে বরিশালের বানারীপাড়া পৌরসভাসহ দেশের ৫৫টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৪ ফ্রেব্রুয়ারী শান্তিপূর্নভাবে জনগনের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বেসরকারি ভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।অন্যদিকে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক অন্যতম সদস্য ও সমাজ সেবক মোঃ মেহেদী হাসান সুমন খান এই প্রথম বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

 

এদিকে আ’লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল পেয়েছেন, তিনি ৫ হাজার ৪ শত ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী: জিয়াউল হক মিন্টু (নারিকেল গাছ প্রতীকে ) ৬ শত ৯৮ ভোট পেয়েছেন ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ আহম্মেদ রিয়াজ মৃধা ২ শত ৬৯ পয়েছেন।

নির্বাচনে বিজয়ী সুমন খান জানান,নির্বাচনের পূর্বে ভোটারদের যে সকল ওয়াদা আমি করেছচি আল্লাহ্‌ যদি বাঁচিয়ে রাখে আমি সেই ওয়াদা পালন করবো ইনশাআল্লাহ্‌।

 

এছাড়াও এ পৌরসভায় কাউন্সিলর হয়েছেন, সাধারণ আসনে যারা ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে মো: জাহিদ হোসেন সরদার, ২নং ওয়ার্ডে মো: মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মো: জাকির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ডে গৌতম সমাদ্দার, ৫নং ওয়ার্ডে মো: আকবর হোসেন,৭নং ওয়ার্ডে মো: ফিরোজ আলম, ৮ নং ওয়ার্ডে মো: জাহিদ হাসান এবং ৯ নং ওয়ার্ডে মো: এমাম হোসেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে ডেইজী বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে মনিরা আক্তার ময়না, এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে আলো রাণী বনিক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net