, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উজিরপুরে নৌকার কান্ডারী হলেন ৫ জন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উজিরপুরে নৌকার কান্ডারী হলেন ৫ জন

dynamic-sidebar

মোঃ নুরুল ইসলাম (উজিরপুর প্রতিনিধি): বরিশালের উজিরপুরে ইউনিয়ন পরিষদ নির্র্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার কান্ডারী হলেন সাতলা ইউনিয়ন পরিষদে তরুন আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন হাওলাদার, ওটরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আঃ হালিম সরদার,

 

 

ওটরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ার‌্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক রাড়ী, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, জল্লা ইউনিয়ন পরিষদের বর্র্তমান চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান নিহত বিশ্বজিৎ হালদার নান্টুর সহধর্মিনী বেবী রানী দাস প্রাথমিক ভাবে উপজেলা ও জেলা আওয়ামীলীগের সর্বোচ্চ নীতি নির্ধারক তাদেরকে মনোনয়নের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

 

 

উপজেলা আওয়ামীলীগের দায়িত্বীল নেতৃবৃন্দ জানান, আগামী ১৪ তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন পত্র হাতে পাবেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

 

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু প্রতিবেদককে জানান, প্রাথমিক পর্যায়ে উপজেলা ও জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক কর্তৃক চূড়ান্ত ৫ জনের তালিকায় স্বাক্ষরিত কপি মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত মনোনয়নের নৌকা প্রতীকের অপেক্ষায়। ১৪ তারিখের মধ্যে প্রতীক হাতে পাওয়া যেতে পারে বলে তিনি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net