, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে মতপ্রকাশে সতর্ক থাকতে হবে – ধর্ম প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে মতপ্রকাশে সতর্ক থাকতে হবে – ধর্ম প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, পৃথিবীর কোন ধর্মই খারাপ কাজ, হিংসা, জঙ্গীবাদ সমর্থন করেনা। তাই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে মতপ্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

খেয়াল রাখতে হবে আপনার স্টাটাসে কারও মনে আঘাত লাগলো কিনা। এক শ্রেণির অসাধু নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।নগরীর কাশিপুরে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভা কক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু প্রণীত বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে।

যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছি। আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন মানুষ হিসেবে প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আবদুল আউয়াল হাওলাদার,

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, বরিশাল বায়তুল মোকাররম মসজিদের পেশইমাম মাওলানা মোঃ শামসুল আলম, বরিশাল হিন্দু ধর্মী কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদার প্রমুখ।ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আলম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল শাহীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net