শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
বরিশালে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০৯ জন অনুপস্থিত

বরিশালে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০৯ জন অনুপস্থিত

dynamic-sidebar

ববি প্রতিনিধিঃ বরিশালে সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. মো. খোরশেদ আলম ।

তিনি জানান,‘ঘ’ ইউনিটের পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র।তিনি আরও জানান,আজ ‘ঘ’ ইউনিটে বরিশালে ৩ হাজার ১৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিলো। যারমধ্যে ২ হাজার ১০৪ জন অংশগ্রহন করেন এবং ৯০৯ জন অনুপস্থিত ছিলেন।সেই হিসেবে উপস্থিতির হার ছিলো ৬৯ দশমিক ৮৩ শতাংশ।

আজও বিগত দিনের মতো পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এসময় তিনি বলেন, কোন ধরণের সমস্যা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net