, ,

শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১
উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন-পুলিশ কমিশনার

উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন-পুলিশ কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার ০৮ নভেম্বর ২০২১ খ্রিঃ অপরাহ্ণে এয়ারপোর্ট থানাধীন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করে স্থানীয় ভোটারদের সাথে আলোচনাকালে এ সময় তিনি বলেন, আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ আপনাদেরকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। নির্বাচনে বিশৃংখলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে কোন তথ্য জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন।

আপনাদের কাছে সংশ্লিষ্ট বিট অফিসার সহ সকল ঊর্ধ্বতন অফিসারদের নম্বর রয়েছে, ৯৯৯ রয়েছে। উল্লেখ্য যে, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিএমপি কমিশনার মহোদয় এর নেতৃত্বে প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ধারাবাহিকভাবে সচেতনতা মূলক প্রচারনা চালিয়ে আসছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ জনাব মােহাম্মদ এনামুল হক, উপ-পলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার উত্তর জনাব মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার-কাউনিয়া/এয়ারপাের্ট জোন জনাব মােঃ রবিউল ইসলাম শামিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার/এস্টেট ট্রান্সপাের্ট) জনাব মােঃ ইব্রাহীম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ, স্থানীয় ভোটার ও প্রার্থীগণ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net