রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

এইচএসসি পাশে ইতিহাসের সব রেকর্ড ভাঙল বরিশাল বোর্ড

dynamic-sidebar

এইচ আর হীরা ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে এই বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬।

বোর্ডের ইতিহাসে এইচএসসিতে এবারেই সর্বোচ্চ পাশের হার বরিশাল বোর্ডে। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী, গত বছরের চেয়ে ৪ হাজার ৪০৩ শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছেন। ঘোষিত ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি বলেন, ২০২১ সালের পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ হাজার ৭৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৩ হাজার ৯৬৪ জন। ছেলে ৩০ হাজার ২৮৯ জন এবং মেয়ে ৩৩ হাজার ৬৭৫ জন।জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। এর মধ্যে ছেলে তিন হাজার ৪৮১ এবং মেয়ে ছয় হাজার ৪৯০ জন।তিনি আরও বলেন, ভালো ফলাফলের কৃতিত্ব ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের। আর যারা খারাপ করেছে, তারা মূলত যে তিন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে বিষয়গুলোতে খারাপ করেছে।

তবে করোনা মহামারির মধ্যে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এরপরও ফলাফল সন্তোষজনক। শিক্ষার্থী-অভিভাবকদের চেষ্টা ছিল তার প্রতিফলন ঘটেছে ফলাফলে।ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিভাগে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এই জেলায় পাসের হার ৯৬ দশমিক ৯৩।

ঝালকাঠিতে ৯৬ দশমিক ৪০, বরগুনায় ৯৬ দশমিক ৩১, পিরোজপুরে ৯৬ দশমিক ১৫, ভোলায় ৯৪ দশমিক ৫৮ এবং পটুয়াখালীতে ৯৩ দশমিক ৪৬ ভাগ।গত বছর এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১০। তবে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪০৩ জন। আর ৫৬টি কলেজে পাসের হার শতভাগ। তবে কোনো কলেজে পাসের হার শূন্য নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net