, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
কুয়াকাটার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

dynamic-sidebar

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটার সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মৃত পর্যটক নাহিয়ান ঢাকার বংশাল থানার আবুল হোসেন রোডের বাসীন্দা নাজিম উদ্দিনের পুত্র ও ধানমন্ডি বয়েস স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাহিয়ান তার পরিবারের ২৩ সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। পরে দুপুর আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোজ হন। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নাহিয়ান সাঁতার জানতো বলে জানায় স্বজনরা।মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net