, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জ্বালানি সাশ্রয়ে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডিজেলের বিষয়ে মন্ত্রী বলেন, চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গায় কৃচ্ছ্রসাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন।

 

গণপরিবহণে ভাড়া বাড়ছে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে।

 

এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে। এদিকে মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net