, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বরিশালে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত লোহা বিক্রি করতে এসে ধরা

বরিশালে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত লোহা বিক্রি করতে এসে ধরা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার অ্যাঙ্গেল উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বরিশাল নগরের হাটখোলা লোহাপট্টি এলাকা থেকে লোহার অ্যাঙ্গেলগুলো উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম জানান, আটকদের কাছ থেকে যেটুকু জানা গেছে, তাতে মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ঘর তৈরিতে এই লোহার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছিল।

 

ঘরের উপকারভোগীরা নিজেরাই নিজেদের ঘরের অ্যাঙ্গেল খুলে বিক্রির উদ্দেশ্যে দেন। সেই অ্যাঙ্গেল বরিশাল নগরের হাটখোলায় লোহাপট্টিতে রিয়াজ নামে একজনের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

 

অভিযান চালিয়ে ৩২টি লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়, যার প্রতিটির ওজন ২৬ কেজি করে। অ্যাঙ্গেল বিক্রি করতে আসা মো. সানাউল্লাহ পিতা মো: কালাম মজুমদার সাহেবেরহাট ভাঙ্গারির দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত বাপ ছেলে মিলে অবৈধ কাজ করে যাচ্ছে এর আগে একাধিকবার একই কর্ম কান্ড করে জেলে ও যেতে হয়েছে তবে এতকিছু করে ও থেমে নেই সানাউল্লাহ জেল থেকে বের হয়ে আরো বেপারোয়া। এই ঘটনায় দোকানদার মো. রিয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

 

এ ঘটনায় কারা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে মামলা দায়ের করা হবে বলে জানান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net