, ,

শিরোনাম :
বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ কারবারি আটক দেশে মোট ভোটার সংখ্যা দাড়াল ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার সাত জেলায় নতুন পুলিশ সুপার আ.লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮ লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার
বন্ধ হয়ে গেলো ঢাকা-বরিশাল নৌ-রুটের গ্রীন লাইন সার্ভিস

বন্ধ হয়ে গেলো ঢাকা-বরিশাল নৌ-রুটের গ্রীন লাইন সার্ভিস

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই আলোচনা ছিল নৌপথে যাত্রীর চাপ কমবে। এ নিয়ে লঞ্চ মালিকরাও ছিলেন উদ্বেগে। সেই আশঙ্কাই সত্যি হলো। একটি রুটে দিনের বেলায় চলা গ্রীন লাইন আপাতত বন্ধ করা হয়েছে। রুটটি হলো ঢাকা-হিজলা-বরিশাল।

সোমবার (২৫ জুলাই) রাতে গ্রীন লাইনের ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পদ্মা সেতু চালু হওয়ার ঠিক একমাসের দিনে এই ঘোষণা দেওয়া হলো। গত মাসের ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন করা হয়। অবশ্য যানবাহন চলাচল শুরু করে পরদিন থেকে।

এতে বলা হয়, হিজলা ও বরিশালের যাত্রীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের জাহাজ এমভি গ্রীন লাইন-৩ ২৬ জুলাই (মঙ্গলবার) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে। অর্থাৎ আমাদের ঢাকা-হিজলা-বরিশালের সার্ভিসটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে আমাদের ঢাকা-কালীগঞ্জ-ইলিশা রুটের এমভি গ্রীন লাইন-২ নিয়মিত চলাচল করবে।

এদিকে ঢাকা থেকে বরিশাল রুটে চালু হওয়া গ্রীন লাইনের শীততাপ নিয়ন্ত্রিত বাসে যাত্রীদের চলাচল করার জন্যও আহ্বান জানানো হয়েছে ফেসবুক পোস্টে।

২০১৩ সাল থেকে দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য গ্রীন লাইন পরিবহন স্লিপার কোচের যাত্রীসেবা শুরু হয়। দেশি-বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করে ২০১৪ সাল থেকে গ্রীন লাইন নৌপথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সি সার্ভে ক্লাস্ড এয়ার কন্ডিশন্ড ফাইভার ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-১ টেকনাফ-সেন্টমার্টিনস রুটে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে।

২০১৫ সালে ৬০০ আসন বিশিষ্ট অপর দুটি এয়ার কন্ডিশন্ড ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ ঢাকা-বরিশাল রুটে যাত্রীসেবায় যোগ হয়। বরিশাল রুটের দিনের এই সার্ভিসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net