, ,

শিরোনাম :
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী

দুই বছর পর বরিশালে হচ্ছে বৃক্ষ মেলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল নগরে টানা দুই বছর পর আয়োজন করা হচ্ছে বিভাগীয় বৃক্ষ মেলা। আগামী ৩১ জুলাই নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে শুরু হবে পক্ষকাল ১৫ দিন ব্যাপি এই মেলা।যা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। এর আগে সবশেষ ২০১৯ সালে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। বৃক্ষ মেলা উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে চলছে ব্যাপক আয়োজন।

 

এরই মধ্যে মেলার মাঠে স্টলগুলো প্রস্তুত করা হয়েছে।স্টল বরাদ্দের কার্যক্রমও প্রায় শেষ বলে জানিয়েছেন আয়োজকরা। বিভাগীয় বৃক্ষ মেলার আয়োজক কমিটির যুগ্ম আহবাকের দায়িত্বে থাকা নগরীর ক্যাকটাস ভ্যালি নার্সারির সত্তাধীকারি রানা পাল জানান, ‘বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে বঙ্গবন্ধু উদ্যোনে বিভাগীয় বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।

 

 

এবারের মেলায় মোট ৫০টি স্টল থাকছে। বেসরকারি স্টল বন্টন এবং বরাদ্দের দায়িত্বে আছি আমি। এরই মধ্যে মেলার সকল স্টল বরাদ্দ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ ডিসেম্বর দুপুর আড়াইটায় বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হবে। ‘বৃক্ষ মেলার উদ্বোধন করবেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।

 

 

সামাজিক বন বিভাগের বরিশাল রেঞ্জ অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘টানা দুই বছর পরে বরিশালে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।সবশেষ ২০১৯ সালের জুলাই মাসে বঙ্গবন্ধু উদ্যানে পক্ষকাল ব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী ২০২০ ও ২০২১ সালে বৈশ্বিক করোনা মহামারির কারণে বরিশালে বৃক্ষ মেলার আয়োজন করা হয়নি। তিনি বলেন, ‘এবারের মেলায় ৫০টি স্টল থাকছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net