সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

dynamic-sidebar

বগুড়াঃ


আগামী ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমি বাবা-মা সব হারিয়েছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। মানুষের সেবা ও উন্নয়ন করাই আমার লক্ষ্য। ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিদের নির্বাচিত করুন, যেন আপনাদের সেবা করতে পারে।’ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। নৌকার দল ক্ষমতায় এলে দেশের মানুষ কিছু পায়। ধানের শীষ এলে লুটপাট-অগ্নিসন্ত্রাস ছাড়া কিছু দিতে পারে না তারা। বিএনপি ক্ষমতায় এলে তারা কাউকে কিছু দেবে না। লুটপাট করবে, একাই খাবে। ‘অতীতে আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন (১৯৭০ সালে)। নৌকায় ভোট দিয়ে আপনারা শিক্ষা, চিকিৎসা, বিনামূল্যে বই পেয়েছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০১৯ সালের নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আমাদের আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি নাকি সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না। তারপর আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের হুকুম করলেন। তার সাঙ্গ-পাঙ্গরা আগুন দিয়ে মানুষ পোড়াতে শুরু করলো। তারা মানুষের ওপর অত্যাচার করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে সারের জন্য ১৮ জন কৃষক গুলি খেয়ে মরেছে। লুটপাট-অত্যাচারই তাদের কাজ। তারা মানুষকে পুড়িয়ে মেরেছে। ‘মানুষ পুড়িয়ে মারলে জনগণ সমর্থন দেয় না। তাদের সেই আন্দোলন জনগণই প্রতিহত করেছে। ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন জনগণ প্রতিহত করবে।’ প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ছোঁয়া বগুড়ার সান্তাহারেও লেগেছে। তারই অংশ হিসেবে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সুবিধার খাদ্যগুদাম উদ্বোধন হয়েছে এখানে।
বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বাঙালি জাতির অধিকার আদায় ও স্বাধীনতা লাভে আত্মত্যাগকারী সূর্যসন্তানদের স্মরণ করেন। স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। এর আগে, সভা মঞ্চের পাশে আনুষ্ঠানিকভাবে জেলার ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারও আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সান্তাহারে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সুবিধার প্রথম খাদ্যগুদামের। জনসভায় অতিথি হিসেবে ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net