খবর বরিশাল ডেস্কঃ বরিশালে জোড়পূর্বক এক ব্যক্তির মায়ের জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নগরীর ২৭ নং ওয়ার্ডের কুদঘাটা পানির পাম্প এলাকায়। সূত্রে জানা যায়, ওই এলাকার আক্কেল আলী খানের মা মরহুমা লামমোহন বিবির বাবার বাড়ির সম্পত্তি যাহার দাগ নং- ৮৬৩ ও ৪৭৮ খতিয়ানের ২৫.২৫ শতাংশ জমি জোড়পূর্বক দখলের অভিযোগ উঠেছে আক্কেল আলীর খালাতো ভাইদের বিরুদ্ধে।
ওই জমি ফিরে পেতে একাধিকবার আক্কেল আলী তার খালাতো ভাইদের দারস্থ হলেও কোন সুষ্ঠ সমাধান না করে উল্টো মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আক্কেল আলী অভিযোগ করে বলেন, ‘আমার নানা বাড়ির সম্পতি এটা আমার হক কিন্তু আমার মায়ের পৈত্রিকসম্পতি বর্তমানে দাবী করে আসছেন মায়ের খালাতো ভাই মৃত: শাজাহান মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লা, মালেক মোল্লা ও সাইফুল মোল্লা। আমার মায়ের পাওয়া ২৫.২৫ শতাংশ জমি জোড়পূর্বক দখল করে রেখেছে। আর এতে সহযোগীতা করেছেন স্থানীয় বখাটে সন্ত্রাসী।’
আক্কেল আলী অভিযোগ করে আরও বলেন,‘গত ১৩ আগষ্ট আমার ২৫.২৫শতাংশ জমির মধ্যে কুদঘাটা বাজার এলাকার ৫শতাংশ জমিতে ওই বাজার কমিটির সভাপতি রনি ও তার ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমার মামাতো ভাইয়েরা টিনের প্রাচির দিয়ে দুইটি দোকানঘর নির্মাণ করেন। এসময় আমি এতে বাঁধা দিলে তারা আমাকে বিভিন্নভাবে হুমকিধামকি প্রদান করেন এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।’ বৃদ্ধ আক্কেল আলী আরও বলেন,‘আমার জমি জোড়পূর্বক দখল করে উল্টো আমার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করেন আমার খালতো ভাইয়েরা।
সেই মামলায় মোট ৬জনকে আসামী করা হয়। ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলামের আস্থাভাজন হিসেবে পরিচিত রনির নেতৃত্বেই আমার মামাতো ভাইয়েরা এসব অমানবিক কাজ করে আসছে।’ নাম না প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,‘আক্কেল আলীর মায়ের ফরাজের জমি জোড়পূর্ববক দখল করেছে তার মামাতো ভাইয়েরা। আর এতে সহযোগীতা করেছে রনি। রনি বিভিন্ন সময় আমাদের এলাকায় বিভিন্ন মানুষদের উসকানি দিয়ে জমি দখল করতে সহযোগীতা করেন এতে সে মোটা অংকের টাকা পেয়ে থাকেন এমনকি কোন কোন সময় দুই গ্রুপের মধ্যে ঝামেলা বাধিয়ে রনি সেই জমি নিজেই দখল করে নেয়।
এমন একজন লোক কিভাবে বাজার কমিটির সভাপতি হয় সেটিও ভাববার বিষয়। তার কাছে বাজারের কোন কিছুই নিরাপদ নয়, তিনি তার নিজের স্বার্থে সব বিলিন করে দিতে পারে।’ এ ব্যাপারে অভিযুক্ত শাহাবুদ্দিন মোল্লা জানায়,‘আক্কেল আলীল মা ১৯৭৫ সালে কুলছুম বিবি মানে আমার দাদীর কাছে বিক্রি করছে। এখন সেই জমি আমরা ব্যবহার করার জন্য কাজ শুরু করছি আর এর জন্য বলা হচ্ছে আমরা জমি দখল করতে চাচ্ছি। এছাড়া আমাদের কাছে দুই লক্ষ টাকা চাঁদাও চাওয়া হয়েছে।
এখন সেই ওয়ারেন্ট ঢাকার জন্য বিভিন্ন নাটক সাজাচ্ছে।’ ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম বলেন,‘জমির প্রকৃত মালিক আক্কেল আলী। ওই জমি নিয়ে সমাধানের চেষ্টা করে কয়েকবার বসেছি কিন্তু তারা কোন সমাধানেই যাচ্ছে না, দুই পক্ষের মধ্যে বর্তমানে সিভিল মামলা চলছে। ওনারা নিজেদের মধ্যে নিজেরাই ঝামেলা করছে, রনিও তাদের আত্মিয়-স্বজন।’ অন্যদিকে এব্যাপারে প্রশাসনের কাছে সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী আক্কেল আলী।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply