বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২

এই সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে : মির্জা আব্বাস

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা যে এত বাধাবিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন, এটাই প্রমাণ করে বিএনপির প্রতি দেশের প্রতি আপনাদের ভালোবাসা কতটা।

শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির ওই বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না। এই সরকারের অধীনে নির্বাচন নয়, ইভিএমে নির্বাচন নয়। ১৫ বছর আগে আমার যে ভাই ভোটার হয়েছে সে বলতে পারবে না ভোট কেমন’।

উল্লেখ্য, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে সমাবেশ করছে বিএনপি। ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করছে দলটি। বরিশালে এটি পঞ্চম বিভাগীয় সমাবেশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net