মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বাকেরগঞ্জে দাখিল পরীক্ষার উত্তরপত্রসহ ৬ শিক্ষক আটক

বাকেরগঞ্জে দাখিল পরীক্ষার উত্তরপত্রসহ ৬ শিক্ষক আটক

dynamic-sidebar

বাকেরগঞ্জেঃ


দাখিল পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র ফটোকপি করার আগে কেন্দ্র সচিবসহ ছয় শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর আগে এদের আটক করা হয়। আটকরা হলেন- কেন্দ্র সচিব বশিরউদ্দিন, নূরুজ্জামান, জসিমউদ্দিন, আবু হানিফ, মেহেদি হাসান ও আ. ছালাম।বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, বাকেরগঞ্জ উপজেলা সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে শিক্ষক মোস্তাফিজুর রহমানের বাসায় প্রশ্নের উত্তরপত্র বিক্রির জন্য তৈরি করা হয়। ঘটনার গোপন সংবাদে গোয়েন্দা পুলিশ পৌর শহরের রুনশী এলাকায় মোস্তাফিজুর রহমানের বাসায় অভিযান চালায়। এসময় কেন্দ্র সচিব বশিরউদ্দিনসহ চার জন ও মাদ্রাসা থেকে তিন জনকে আটক করা হয়।তিনি আরো বলেন, উদ্ধার হওয়া উত্তরপত্রের সাথে দাখিল পরীক্ষার আজকের বিষয় ইতিহাস ও পদার্থ বিজ্ঞানের সাথে পুরোটাই মিল পাওয়া যায়। পুলিশ সুপার বলেন, প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট কিংবা ১ ঘন্টা আগে সিলগালা করা প্রশ্নপত্রের খাম খুলে প্রশ্ন বের করা হয়। এরপর ওই প্রশ্নের উত্তরপত্র মোস্তাফিজুর রহমানের বাসায়ই তৈরি করা হয়। পরীক্ষা শুরুর পর সেগুলো স্থানীয় সিফা ফটোস্ট্যাটের দোকান থেকে কপি করে তা পরীক্ষা কেন্দ্রে অপেক্ষমান পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। আবার কখনো কখনো ওই উত্তরপত্র সরাসরি পরীক্ষকদের হাতে চলে যায়।এর জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেয়া হত বলেও জানান পুলিশ সুপার।প্রচলিত আইনে আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। একই সাথে এ ঘটনা সাথে আরো জড়িত থাকতে পারে বলে বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে। বিশেষ করে ওই পরীক্ষা কেন্দ্রে প্রায় ৬ছয়শ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে অনেকে এই অন্যায়ের সুযোগ গ্রহণ করেন। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদিন বলেন, এটি বড় ধরনের অপরাধ। তাই বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারে নেই। এ ঘটনায় নিয়মিত মামলা হবে বলে জানান ইউএনও।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net