মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩১

শিরোনাম :
গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো চাচার বিরুদ্ধে মামলা বরিশাল বিএম কলেজে বিসিএস শিক্ষকদের কলমবিরতি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস ঘুমন্ত নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ালো বিআরটিএ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ভোলায় এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায় বরিশালে ২ দফা দাবিতে আউটসোসিং কর্মচারীদের বিক্ষোভ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
এসিআই এনিমেল জেনেটিক্স’র আয়োজনে বরিশালে ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

এসিআই এনিমেল জেনেটিক্স’র আয়োজনে বরিশালে ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে ‘বদলে যাবে সারা দেশ দুধে মাংস বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে এসিআই এনিমেল জেনেটিক্স’র আয়োজনে বৃহস্পতিবার বার (১৬ ফেব্রুয়ারি) কৃত্রিম প্রজনন ও সম্প্রসারণ বিষয়ক লাইভস্টক এসিস্ট্যান্ট (এলএ) এবং ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

 

নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে দিনব্যাপী কনফারেন্সে এসিআই এনিমেল জেনেটিক্স’র বিজনেস ডিরেক্টর মোঃ মোজাফফর উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রানীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা:আব্দুস সবুর,বিশেষজ্ঞ ডাঃ জুই দত্ত, প্রানী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও এসিআই এনিমেল জেনেটিক্স’র চিপ এডভাইজার ডাঃ হিরেস রঞ্জন ভৌমিক।

 

 

এসিআই এনিমেল জেনেটিক্স’র এসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার তুকলিফুল মিয়াদ মইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: নুরুল আলম,বরিশাল জেলা কৃত্তিম প্রজননের উপ-পরিচালক ডা: নাসির উদ্দিন,বরিশাল সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, এসিআই এনিমেল জেনেটিক্স’র সিনিয়র মার্কেটিং অফিসার রুবেল হোসেন,বরিশাল বিভাগীয় এরিয়া ম্যানেজার মোঃ মামুন সহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার ডিলারবৃন্দ। কনফারেন্সে দিনব্যাপী অনুষ্ঠানে এসিআই কৃত্রিম প্রজনন কর্মীদের এসিআই এনিমেল জেনেটিক্স এর সম্পর্কে নানা বিষয়ে দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করা হয়।

 

 

এসিআই এনিমেল জেনেটিক্স সুত্রে জানা যায়, বিগত বছরে এসিআই সিমেন খামারীদের মাঝে একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারাদেশে খামারিদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় ১৬ লক্ষ উন্নত জাতের বাছুর উৎপাদন করতে সক্ষম হয়েছি। সেবা, পণ্য, সহজলভ্যতা এই তিনটি বিষয়কে এসিআই এনিমেল জেনেটিক্স গুরুত্ব দিয়ে বিবেচনা করে, যার ফলশ্রুতিতে মাত্র তিন বছরে এসিআই এনিমেল জেনেটিক্স বেসরকারি পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। বর্তমানে গাজীপুরের রাজাবাড়ীতে একটি বিশেষায়িত ব্রিডিং সেন্টারের মাধ্যমে সারা দেশে এই সেবা দিয়ে যাচ্ছে।

 

বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে এসি আই জেনেটিক্স তিনটি জাত নিয়ে কাজ করে যাচ্ছে। তা হলো হলিস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং রেড চিটাগাং ক্যাটেল। এই তিনটি জাত নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে এসিআই এনিমেল জেনেটিকস বাংলাদেশে প্রথম সেক্স শর্টের সিমের নিয়ে কাজ শুরু করেছে। ভবিষ্যতে ভ্রুণ প্রতিস্থাপন সহ ছাগলের সিমেন, মহিষের সিমেন নিয়ে কাজ করার আগ্রহ আছে। অপর এনিমেল জেনেটিকস খামারিদের নিয়ে সমাবেশ করে থাকে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net