খবর বরিশাল ডেস্কঃ বরিশাল সদরের বাসিন্দা অনামিকা মুক্তা। আজ তার জন্মদিন। তিনি ১৯৯৮ এর এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি বরিশাল বিজ্ঞ আদালতে কর্তব্যরত রয়েছেন।
জন্মদিন উপলক্ষে তার এসএসসি ব্যাচের সহপাঠীরা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এসময় কেক কেটে তার জন্মদিন উদযাপন করার পাশাপাশি তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এএসআই (নিরস্ত্র) যুগল কুণ্ড।
অনামিকা মুক্তা জানান,গতকাল থেকেই খুব ভালো লাগছে , প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রিয় মানুষগুলোর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি। সোশ্যাল মিডিয়া ফেইসবুকের মাধ্যমে আমার কাছের দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি।আজকে আমার সহপাঠীরা যে সারপ্রাইজ আমাকে দিয়েছে তার কোনো কমতি ছিলোনা।
মুক্তা সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সত্যতার সাথে বেচে থাকতে পারেন। তার এই জন্মদিনে “ খবর বরিশাল” পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply