, ,

শিরোনাম :
বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন
বরিশালে গ্রেপ্তার জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

বরিশালে গ্রেপ্তার জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল নগর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ৮ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী জেলে পাঠিয়েছেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।

স্থানীয়রা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের নেতাকর্মী, আলেম-ওলামাসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বের হওয়া মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-সিরাজুল ইসলাম (৪১), সোবহান হাওলাদার (৬০), আব্দুল কাইয়ুম (২৮), মেহেদী হাসান (২০), আনোয়ার হোসেন (৬২), মোহাম্মদ আলী (৬০), মোস্তাফিজুর রহমান (৫৬) ও মোহাম্মদ ইমরান (২৫)। তারা সবাই বরিশাল নগরের বর্তমান বাসিন্দা হলেও বর্তমানে কে কোন পদে রয়েছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিনা অনুমতিতে নগরের নবগ্রাম রোডের খান সড়ক এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আদালতের জিআরও এনামুল হক জানান, গত ১৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানার এসআই বিজয় মণ্ডল বাদী হয়ে বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করেন। আটজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net