খবর বিরশাল: পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের উপর হামলায় সাংবাদিক রফিক ভূইয়া নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর সদর রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব।
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাতত্বতা প্রকাশ করে বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরো চিফ এসোশিয়েশন, বরিশাল নিউজ এডিটরর্স, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল ইলেক্টনি´ মিডিয়া এসোশিয়েশন, বরিশাল তরুন সাংবাদিক ফোরামসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জী সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাইফুর রহমান মিরন, জিয়াউদ্দিন বাবু, এম জহির, রাহাত খান, হুমায়ুন কবির, ফেরদৌস সোহাগ, এম মিরাজ হোসাইন, লতিফুর রহমান জাকির, অপূর্ব অপূর্ব, এম কে রানা, আযাদ আলাউদ্দিন, বেলায়েত বাবলু, প্রাচুর্য রানা, মুশফিক সৌরভ, কবিউল করিম, এম সুহাদ, মামুন অর রশিদ, ফাহিম ফিরোজ, এইচ এম হেলাল, এস এন পলাশ, মজিবর রহমান নাহিদ, ফিরোজ গাজী, এইচআর হীরা, আম্মার হোসাইন, এম আর শুভ, মুরাদ হোসাইন, পারভেজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালন কালে হামলার ঘটনা নিন্দনীয়। যারা এধরনের ন্যক্কার জনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply