সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭

শিরোনাম :
বরিশালে ২ দফা দাবিতে আউটসোসিং কর্মচারীদের বিক্ষোভ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাথরঘাটায় গাছ না কেটে দোকান নির্মাণ করে ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দীগঞ্জে ফাঁকা বাড়িতে চুরি বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক স্ত্রীকে না জানিয়ে আবারও বিয়ে, বেতন বাড়ছে না পাসপোর্টের কর্মচারীর থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের ভেলকিবাজি, অতিষ্ঠ চার উপজেলার মানুষ
বরিশালে ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

মৃতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমির হোসেন (৭৫) ও ঝালকাঠি জেলার কীর্ত্তিপাশার মুক্তি (৫০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৪ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯২৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৭ জন, ভোলা সদর হাসপাতালে দশজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে বারোজন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৬৭, পটুয়াখালীতে ১৩ জন, পিরোজপুরে ৩৮ জন, ভোলায় ৮ জন ও বরগুনায় ৭ জন ও ঝালকাঠিতে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬২১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net