রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৭

জননেত্রী শেখ হাসিনার নৌকার বিকল্প কাউকে চিনি না চিনতে চাই না- মোঃ জসিম উদ্দিন

জননেত্রী শেখ হাসিনার নৌকার বিকল্প কাউকে চিনি না চিনতে চাই না- মোঃ জসিম উদ্দিন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন।

 

২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ উজ্জল হাওলাদারের আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,২৩ নং ওয়ার্ডের নির্বাচনী আহবায়ক ও সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ খান, জেলা আওয়ামী লীগ লীগের সদস্য এডভোকেট ইকবাল আজাদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারপ্রমুখ।

 

নির্বাচনি প্রস্তুতি সভায় জসিম উদ্দিন বলেন,বিগত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা যেভাবে একত্রিত হয়ে নৌকার বিজয় অর্জন করেছি ঠিক তেমনি একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম ভাইকে আমরা একত্রিত হয়ে নৌকায় বিজয়ী করব ইনশাআল্লাহ।জসিম উদ্দীন ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়ে তার।

 

 

তিনি বলেন আমরা নেতৃত্ব দিতে পারব কিন্তুু তোমাদেরকে কাজ করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং বুঝাতে হবে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম একজন সৎ ব্যক্তি যিনি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং তার জন্য মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন, সারা বাংলাদেশের চিত্র সাথে তুলনা করে বরিশালের চিত্র অন্যরকমের সেই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং আমাদের কাজ অনেক সহজ হবে কারন আমাদের জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী একজন সৎ ব্যক্তি যা সমগ্র বরিশালবাসী যানে, তাই আমাদের বিজয় অতি সন্নিকটে।

 

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন নৌকা যার আমরা তার। জননেত্রী শেখ হাসিনা বরিশাল-৫ নেতৃত্ব যার হাতে দিয়েছেন আমরা তার জন্যই লড়বো। নৌকার বিকল্প আমরা কাউকে চিনিনা চিনতে চাইনা। প্রস্তুতি সভায় ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net