বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৯

শিরোনাম :
জানুয়ারির ২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাদিক আবদুল্লাহকে

জানুয়ারির ২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাদিক আবদুল্লাহকে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এদিন ঠিক করেন। আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশের পর প্রার্থিতা ফিরে পেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু সেই আদেশ স্থগিত চেয়ে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে গত মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

সেই স্থগিতাদেশ তুলে নিতে একটি আবেদন করেছি। আপিল বিভাগের নিয়মিত আদালতে এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন রেখেছেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। গত ১৫ ডিসেম্বর নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাদিক আবদুল্লাহ।

তার করা রিটের শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে সাদিক আবদুল্লাহর মনোয়নপত্র বৈধতা পায়। কিন্তু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন জাহিদ ফারুক।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net