শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫১

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
মহিলা ভোটারদের উপর ভর করে চলছে সালাউদ্দিন রিপনের নির্বাচনী প্রচারণা

মহিলা ভোটারদের উপর ভর করে চলছে সালাউদ্দিন রিপনের নির্বাচনী প্রচারণা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনে ট্রাক প্রতীকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ছেন সালাউদ্দিন রিপন। বৃহস্পতিবার (২১) ডিসেম্বর বিকালে বরিশাল সদর উপজেলার শায়েস্তবাত ইউনিয়নের শায়েস্তবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় সম্মুখের মাঠে তার নির্বাচনী উঠান বৈঠক
অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনী উঠান বৈঠকের সভায় পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি একটু বেশিই লক্ষ্য করা গেছে। এতে কেউ কেউ বলছেন মহিলা ভোটারদের উপর ভর করে চলছে সালাউদ্দিন রিপন। যানযায়, গত সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দলীয় ও স্বতন্ত্রভাবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়।প্রতিক বরাদ্দের পরপরই নগরীর সদর রোডে সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতিকের শ্লোগানে একটি মিছিল বের করা হয়। সেখানেও তাঁর মহিলা কর্মীদের অংশগ্রহণ ছিলো চোখে পরার মত।

 

 

সালাউদ্দিন রিপনের নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে আপনাদের মুল্যবান একটি ব্যালটে সিল মেরে নির্বাচিত করেন তাহলে আমি বিগতদিনে আপনাদের পাশে নেতা না হয়েও যেভাবে সেবা করে এসেছি তার চেয়ে সেবার মান আরো বৃদ্ধি করতে পারব সরকারীভাবে।

 

 

আমার সংসদীয় আসনের মেথাবী শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণ সহযোগীতা করা ছাড়াও মা-বোনদের বিনা মূল্যে চিকিৎসা একটি সাধারন অসহায় দুস্থ মানুষের জন্য চক্ষু রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে যা আমি বিগত সময় হতে আজ পর্যন্ত করে যাচ্ছি আপনাদের জন্য।

 

 

পরে নগরীর বিসিক বালুরমাঠ ময়দানে কয়েক হাজার জোয়ারের মত ছুটে আসা মহিলা ও পুরুষ ভোটারদের উপস্থিতিতে বক্তব্য রাখেন এসময় তিনি সকলের কাছে তার সতন্ত্র ট্রাক প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net