শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে মারধর ও নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকালে পৌনে ৪টার দিকে নগরীর নিউ সাকুর্লার রোডে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের দুই সমর্থককে মারধর করা হয় বলে রিপন নিজেই অভিযোগ করেছেন।

এ ঘটনায় বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রিপন।

আহত আরিফ খান ও নাজমুল হোসেনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুল হোসেন বলেন, তিনি, আরিফ ও কয়েকজন নারী কর্মীসহ সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের সমর্থনে নগরীর ফরেস্টারবাড়ী এলাকায় প্রচার চালাচ্ছিলেন। পথে নিউ সার্কুলার রোডে হার্ট ফাউন্ডেশনের সামনে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লিয়ন নামের একজন তাদের মারধর করে।

এ সময় তাদের সঙ্গে থাকা নারী কর্মীদের কটূক্তি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

আহত কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, “বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মীরা আমার নির্বাচনি প্রচারে বাধা দিয়েছে এবং কর্মীদের মারধর করে আহত করেছে।

এছাড়া নগরীর ১৬ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে প্রচার মাইকে বন্ধ করে দিয়েছে। আর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে; পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।

এদিকে ছাত্রলীগ কর্মী রেজানুর রহমান লিয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি নৌকার নির্বাচনি সভায় রয়েছি।

এ বিষয়ে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net