শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
শেখ হাসিনার সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল

শেখ হাসিনার সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল

dynamic-sidebar

খবর বরিশাল ‍॥ শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই স্লোগানসহকারে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালে আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।

 

নেতাকর্মীদের মধ্যে অনেকেই বৃহস্পতিবার রাতে নগরীর আশপাশের এলাকায় অবস্থান নেন। শুক্রবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের প্রবেশপথে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আ.লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার সফর কমিটির সমন্বায়ক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, নেত্রীর আগমনকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দক্ষিণাঞ্চলের উন্নয়নের কারণেই সর্বস্তরের জনগণ এ জনসভায় আসবেন এবং জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন বলে আমি মনে করি।

কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল ৩টার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন। এতে সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নগরী চার স্তরের নিরাপত্তাবেষ্টনী করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শহরে টহল বাড়ানো হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net