বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১০

শিরোনাম :
বরিশাল বিএম কলেজ ছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ

বরিশাল বিএম কলেজ ছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ

dynamic-sidebar

বরিশাল সরকারী বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী শান্তা খানমের উপর বখাটের হামলা প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২ টার দিকে বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শান্তার উপর হামলাকারী সন্ত্রাসী আলালের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার গেটে এসে অবস্থান নেয়। পরে তারা হামলাকারী বখাটে আলালের গ্রেফতারের দাবী তুলে স্লোগান দিয়ে সড়ক অবরোধ করতে চাইলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রমিথ রায় বলেন, গত ১৬ অক্টোবর শান্তার ওিপর হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ন মানববন্ধন কর্মসূচী পালন করেছি এবং একইসাথে ২৪ঘন্টার মধ্যে সন্ত্রাসী আলালকে গ্রেফতারের দাবী জানিয়েছিলাম। কিন্তু তার ৭দিন পেরিয়ে গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এমন ভূমিকায় আমরা হতাশ। প্রিয়া আক্তার নামে এক ছাত্রী জানান, শান্তার ওপর হামলার প্রতিবাদের এই কর্মসূঝীতে হামলাকারীকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জাননো হয়েছে। আর তাদের এ দাবী মানা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য গত ১৪অক্টোবর পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উজিরপুরের ধামুরায় বিএম কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসী আলাল। বর্তমানে শান্তা শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net