, ,

শিরোনাম :
বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন
আমরা এখন উন্নয়নশীল দেশে অবস্থান করে নিয়েছি: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমরা এখন উন্নয়নশীল দেশে অবস্থান করে নিয়েছি: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য জীবন যৌবনের ১৪টি বছর পাকিস্তানীদের জেলে কারাভোগ করেছেন।

 

স্বাধীনতার পর তিনি সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে সময় এ দেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে সোনার বাংলা গড়ার স্বপ্ন নস্যাৎ করে দিয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সরকারি বরিশাল জিলা স্কুলের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে যেতে পারেননি কিন্তু তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন ঠিকই পুরন করার কাজ করে যাচ্ছেন।

 

 

তাই আমরা এখন একটি উন্নয়নশীল দেশে অবস্থান করে নিয়েছি।

জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম মজুমদার, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net