শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৯

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
বরিশালে আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বরিশালে আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

dynamic-sidebar

খবর বরিশাল: বরিশালে ৫২তম আঞ্চলিক (খুলনা-বরিশাল) স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। ‘সুস্থ দেহ সুস্থ মন, গড়ে তুলবে ক্রীড়াঙ্গন’ স্লোগান নিয়ে রবিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল জিলা স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিখ উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

 

এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ৫২তম আঞ্চলিক (খুলনা-বরিশাল) স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

সোমবার এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net