, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
আশরাফের বাড়ি বিক্রির খবরটি অসত্য

আশরাফের বাড়ি বিক্রির খবরটি অসত্য

dynamic-sidebar

সৈয়দ আশরাফের স্ত্রীর চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ যে খবর প্রকাশিত হয়েছে তা পুরাপুরি মিথ্যা ও ভুয়া বলে অভিযোগ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই এবং তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের বিশ্বস্ত সহচর সৈয়দ আশফাকুল ইসলাম। মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি  বলেন, আমাদের বনানীতে কোনো বাড়িই নেই। বিক্রি করবে কোথা থেকে।

গত ৯ অক্টোবর অসুস্থ স্ত্রীকে বিদেশে দেখতে যাওয়ার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তখন প্রধানমন্ত্রী তার স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাস দিলে তিনি (আশরাফ) প্রত্যাখ্যান করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নাই।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমে স্ত্রীর দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসার খরচ যোগাতে নিজের বনানীর বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সরকারি সুবিধার সুযোগও তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net