বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১

রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন

রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন

dynamic-sidebar

খবর বরিশাল ॥ ফরেন রেমিটেন্স আহরণ ও আমানত সংগ্রহে ২ দিন ব্যাপী ‘‘অ্যাকাউন্ট ওপেনিং’’ কার্যক্রম পরিচালনা সম্পন্ন করেছে রূপালী ব্যাংক। ২৩ ও ২৪ এপ্রিল বৃহত্তর বরিশাল বিভাগে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন শাখাসমূহে একযোগে এই ‘‘অ্যাকাউন্ট ওপেনিং’’ কার্যক্রম পরিচালিত হয়।

 

এর মাধ্যমে রূপালী ব্যাংক পিএলসির আমানতের ভিত্তি আরও টেকসই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পেইন এর প্রথম দিনে বৃহত্তর বরিশালের বানারীপাড়া শাখার গ্রাহকদের সাথে মতবিনিময়কালে রূপালী ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক রোকনুজ্জামান গ্রাহকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করেন।

 

পাশাপাশি ব্যাংকের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন তিনি। আয়োজিত এই ক্যাম্পেইনে গ্রাহকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই কর্মসূচির আওতায় প্রথম দিনে বানারীপাড়া শাখার কর্মকর্তারা অন্তত দুই শতাধিক বিভিন্ন আমানত হিসাব খুলতে সক্ষম হন।

 

একইসাথে গ্রাহকদের যে কোন ধরনের সমস্যা সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net