রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৪

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন

কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেছেন, আমি সদর উপজেলাবাসীর সকল সমস্যায় সব সময় পাশে থাকতে চাই। আমার মূল লক্ষ তিনটি, সেগুলো হলো-কর্মসংস্থান, অসহায় মানুষের স্বাস্থ্য সেবা ও অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা। সকলকে সাথে নিয়ে আমি এসব কাজ করতে চাই।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৮, ৯ ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসএম জাকির হোসেন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো। আমি এমন একটি সদর উপজেলা গড়কে চাই যেখানে কোন চাঁদাবাজ-সন্ত্রাসীদের স্থান হবে না।

মোটরসাইকেল প্রতীকে এই প্রার্থী আরও বলেন, আমি এবং আমারসাথে যারা নির্বাচনের জন্য কাজ করছেন তারা কোন হুমকি-দামকীতে ভয় পায় না, সুতারং এসব করে কোন লাভ নেই। আমি ভদ্র মানুষ কিন্তু ভিতু নই, আমি অন্যায় দেখে চুপ করে থাকার মানুষ নই।

সমাজসেবক সৈয়দ মোহাম্মাদ মওদুদের সভাপতিত্বে উঠোন বৈঠকে বক্তব্য রাখেন চরমোনাই ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মোহাম্মাদ শীষ মামুন, ৯নং ওয়ার্ডের কবির হোসেন, বরিশালের প্রকাশক ও সম্পাদক তালুকদার মাসুদ, গিলাতলী আশ্রায়ন প্রকল্পের সাধারন সম্পাদক আল আমিন গাজী প্রমুখ।

পরে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের শারিরিক শিক্ষা কলেজ মাঠে উঠোন বৈঠকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন।

এছাড়া রাতে চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন।

এদিকে বিকেল থেকে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে শায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সহধর্মীনি ফাতেমা জাকির সহ প্রার্থীর বোন ও পরিবারের সদস্যরা।

অন্যদিকে বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বিকেল থেকে কাশিপুর ও চরবাড়িয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net