, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
বরিশালে মামলার ৩ ঘন্টার মধ্যে প্রবাসীর মালামাল উদ্ধার

বরিশালে মামলার ৩ ঘন্টার মধ্যে প্রবাসীর মালামাল উদ্ধার

dynamic-sidebar

মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে বাস থেকে চুরি হওয়া এক প্রবাসির পাসপোর্ট, ভিসা ও মালামাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতার করা হয়েছে চুরি ও পড়ে চাদাবাজীর সাথে জড়িত থাকা দুইজনকে। গ্রেফতারকৃত প্রতারক চক্রের দুই সদস্য হলো- মাদারীপুরের কালকিনি থানাধীন দক্ষিণ রঞ্জনপুর এলাকার মৃত আলাউদ্দিন বেপারীর পুত্র মো. জালাল বেপারী (৩০) ও বরিশালের গৌরনদী মডেল থানাধীন টরকী বন্দর এলাকার সেকান্দার আলী মৃধার পুত্র মো. সোহাগ মৃধা (২৮)। আজ দুপুরে বরিশাল পুলিশ লাইন্স ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা আজাদ হোসেন জানায়, গত ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে তিন মাসের ছুটিতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের ইউনুস হাওলাদার বাংলাদেশে আসেন। বেলা সাড়ে ৩টায় একটি বাসযোগে তিনি বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে পৌছলে তার সাথে থাকা ব্যাগটি না দেখে চিৎকার শুরু করেন। পাশেরই একজন যাত্রী তাকে জানান বাসের অপর এক যাত্রী ওই ব্যাগ নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে নেমে গেছেন। ব্যাগের মধ্যে মালয়েশিয়ার ৪৭৭৫ রিঙ্গিত, বিভিন্ন র্স্বাণালঙ্কার এবং ভিসাসহ পাসপোর্ট ছিল।

চুরি হওয়া দ্রব্যসামগ্রী

এরপরে গত ১০ অক্টোবর অপরচিত মোবাইল নম্বর থেকে চুরি হওয়া জিনিসগুলো পেতে হলে ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। পরবর্তিতে একইভাবে আরো ৩ হাজার টাকা চাওয়া হয়। দুইবারে ৮ হাজার টাকা দেয়ার পর তৃতীয়বার ৫০ হাজার টাকা দাবী করলে তখন প্রবাসী ইউনুস হাওয়লাদার ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন। মামলা দয়েরের ৩ ঘন্টা পর তথ্যপযুক্তি ব্যবহার করে রাত সাড়ে ৮টর দিকে বরিশালের জেলা গোয়েন্দা পুলিশ গৌরনদী উপজেলার টরকি বন্দর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে চুরি হওয়া দ্রব্যসামগ্রী উদ্ধার করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net