রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০২

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

বরিশাল কারাগারে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার জয়নাল আবেদীন তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেলে ঢাকায় বারিধারার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাবেক এই পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সাংসদ কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করেন। এরপর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আনা হয়।

এদিকে,সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে সোমবার দুপরে বরিশাল আদালতে নেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এদিকে সাবেক প্রতিমন্ত্রীর আদালতে আনার খবরে সেখানে জড়ো হতে থাকেন যুবদলের নেতা-কর্মীরাও। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীর ওপর হামলা চালায় যুবদল। পরে পাল্টা হামলা চালায় আওয়ামী লীগও।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার পর থেকে জাহিদ ফারুকের অনুসারীরা আদালতপাড়ায় আসতে শুরু করেন। এ খবর পেয়ে যুবদলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। তারা জাহিদ ফারুকের গ্রেপ্তারের খবরে সেখানে মিষ্টি বিতরণও করেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা যুবদলের সহ-সভাপতি মিলনের নেতৃত্বে আদালতপাড়ায় হট্টগোল শুরু হয়। প্রথমেই তারা শাহরিয়ার রাজীবের ওপর হামলা চালান। তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে সটকে পড়েন। এর কিছুক্ষণ পর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুব শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীনকে বেদম মারধর করা হয়। জয়নাল জানান, তিনি অন্য কাজে আদালতে গিয়েছিলেন। এ খবর পেয়ে জয়নাল আবেদীনের দুই ছেলে অনু ও আশরাফুলের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ মিছিল করে আদালতপাড়ায় ঢোকে এবং যুবদলের নেতা-কর্মীরা ওপর পাল্টা হামলা চালায়। এ সময় যুবদল সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে দুটি ট্রাকে বহু নারী-পুরুষ এসে জয়নালের ছেলেদের সঙ্গে যোগ দেন। তারা আদালতপাড়ায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ও হামলাকারীদের খুঁজতে থাকেন।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোরে ঢাকা থেকে তাকে বরিশাল নিয়ে আসা হয়েছে। বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং অনিগ্নসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সন্ধ্যার পরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরন করেন।

যানাযায়, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অভিযোগে জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করে বিএনপি। মামলায় ৩৮১ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে। এই মামলায় জাহিদ ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net