বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬

শিরোনাম :
মাদক ছেড়ে দেয়ায় দুই যুবককে পুলিশের পুরুস্কার প্রদান

মাদক ছেড়ে দেয়ায় দুই যুবককে পুলিশের পুরুস্কার প্রদান

dynamic-sidebar

রাজাপুরঃ


মাদক ব্যবসা ও মাদকের ভয়াবহ নেশার জগত থেকে ফিরে এসে সুস্থ জীবন-যাপনের অঙ্গীকার করায় ঝালকাঠির রাজাপুর উপজেলার দুই যুবককে জেলা পুলিশের পক্ষ থেকে পুরুস্কার প্রদান করা হয়েছে। নেশার জগত থেকে ফিরে আসা দুই যুবক রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর গ্রামের নজরুল ইসলাম (৩১), ও ইদ্রপাশা গ্রামের হাসিবুর রহমার (২৩) এদের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা দেয়া হয়। রবিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে ওই দুই যুবকের হাতে পুরুস্কারের নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, এমএম মাহাম্মুদ হাসান। নজরুল ইসলাম ও হাসিবুর রহমার জানান, অন্ধকার জগৎ থেকে আলোতে ফিরে আসায় পুলিশের পক্ষ থেকে আমাদের যে পুরুস্কৃত করা হয়েছে এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানিয়েছেন, মাদকের জগৎ থেকে ফিরে এসে কেউ যদি সুস্থ সাভাবিক জীবন যাপন করতে চায় তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগীতা করা হবে। গত ২৪ ফেব্রুয়ারী ঝালকাঠির রাজাপুরে জেলা পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশে জেলা পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান মাদক সেবী -বিক্রেতা এবং জঙ্গীরা আত্মসমর্পণ করলে তাদের পুর্নবাসনের ঘোষনা দেন। পুলিশ সুপারের এই ঘোষনায় সাড়া দিয়ে রাজাপুর উপজেলা দুইজন জন মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net