বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
বরিশালে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তাদের সন্তান গ্রেপ্তার

বরিশালে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তাদের সন্তান গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালে কাঠুরে আনিচুর রহমান (৪১) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল ঘাতক ও তার পিতা-মাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার বাসিন্দা মো. আলভী (২৩) এবং তার পিতা মো. শরীফুল ইসলাম সুমন (৪২) ও মাতা ঝুমুর বেগম (৩৭)।

 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা। তিনি বলেন, গত ৩০ নভেম্বর রাতে আলভী তার বাবা-মায়ের সহযোগিতায় একই এলাকার বাসিন্দা আনিচুর রহমান (৪১) এর পেটে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। যে ঘটনায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করলে এ ঘটনায় আনিচুর রহমানের স্ত্রী ছনিয়া বেগম বাদী হয়ে গত ৫ নভেম্বর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ কমিশনারের নির্দেশনায় ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে একটি অভিযানিক দল গঠন করে। যার প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৮ নভেম্বর রাজধানী ঢাকাতে অভিযান পরিচালনা করে। যে অভিযানে মামলার দুই নম্বর আসামি মো শরীফুল ইসলাম সুমন (৪২) কে গ্রেপ্তার করা হয়।

 

 

পরবর্তীতে ভারতে যাওয়ার আগ মুহূর্তে ১৯ নভেম্বর নওগাঁ থেকে সুমনের ছেলে ও মামলার প্রধান আসামি মো. আলভী এবং মামলার তিন নম্বর আসামি সুমনের স্ত্রী ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সকলেই প্রাথমিকভাবে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে এবং প্রথমে গ্রেপ্তার হওয়া সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, শুধু মামলার এজাহারনামীয় তিন আসামিকেই গ্রেপ্তার নয়, ঘটনার সময় ব্যবহৃত ছুড়িসহ বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net